Firoz

এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী

সভাপতি

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় 16-03-2026

হাজীর বাজার , ফেনী সদর , ফেনী ।

সভাপতির বাণী

প্রতিবেদন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ইতিহাস গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় বাংলাদেশের ফেনী জেলায় অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। ১৯৬৯ খ্রিষ্টাব্দে গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব কবির আহম্মদ , আলী হায়দার ও অন্যান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৬৯ সালে তৎকালীন ফেনীর তহশিলদার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। নাম দেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি পূর্ব – পশ্চিমে দক্ষিণমূখী । শিক্ষা কার্যক্রম বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ১০০০ শিক্ষার্থী রয়েছে। এখানে এক শিফটে ক্লাস করানো, ডে শিফট শিফট। সিলেবাস অনুযায়ী স্কুলটিতে বছরে দুইটি পরীক্ষা নেওয়া হয়, অর্ধ-বার্ষিকী এবং বার্ষিকী। তাছারা অর্ধ বার্ষিক পরীক্ষার পূর্বে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হয়। গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের পুরতন ভবন (বর্তমানে পরিত্যক্ত) বিদ্যালয়ের হলুদ রঙের দ্বিতল মূল ভবনটি এখন পরিত্যক্ত। আগে এটিই ছিল প্রশাসনিক ভবন। এখন পাশের তিনতলা বিশিষ্ট নতুন ভবনটিতে প্রশাসনিক কার্যক্রম স্থানান্তর করা হয়েছে। একাডেমিক ভবনের পশ্চিম পাশ্বে দ্বিতল ভবনের নিচ তলায় গ্রুপের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় এবং দ্বিতীয় তলায় মার্কেট ভবন হিসেবে ব্যবহার করা হয় । উত্তর পাশ্বের দ্বিতল বিশিষ্ট পাপড়ি ভবন শ্রেণি পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। অনলাইনের এর মাধ্যমে কার্যক্রম বিদ্যালয়ের আইসিটি ক্লাবের শিক্ষক জনাব মোহাম্মদ ফারুক এবং এক্সিকিউটিভ মোহাম্মদ মহিম চন্দ্র চক্রবর্ত্তী এর সহযোগিতায় অনলাইনের এর মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রকল্প নেওয়া হয় যার নাম “gphsfeni.edu.bd " । ইতি মধ্যে প্রকল্পটি নিয়ে কাজ শুরু করেছে জনাব মহিম চন্দ্র চক্রবর্ত্তী যার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি, ফলাফল তৈরীসহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠন • গোবিনপুর উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ • গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন • যুব রেড ক্রিসেন্ট ইউনিট • গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় আইসিটি ক্লাব